২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর: চট্টগ্রামে ৮ জনের সাক্ষ্য

চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় মঙ্গলবার আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের ঘটনায় মঙ্গলবার আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সকাল নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ানে স্থাপিত বিশেষ আদালত-১৬ তাদের সাক্ষ্য গ্রহণ করে। বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আদালত বুধবার সকাল নয়টা থেকে পুনরায় সাক্ষ্য নেবে। আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার বিজিবি'র সাতজন এবং অবসরপ্রাপ্ত সুবেদার সাক্ষ্য দিয়েছেন। পর্যায়ক্রমে বাকিদের সাক্ষ্য নেওয়া হবে।" এই মামলায় মোট সাক্ষী ১৪৩ জন। এর আগে গত ১৬ মার্চ তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানা ঘটনার সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে (বর্তমানে বিজিবি ট্রেনিং সেন্টার) বিদ্রোহে অংশ নেয় জওয়ানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২০৩১ ঘ.