২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা-লুণ্ঠনআসামির সংখ্যা ২৬ জন বেড়েছে

বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার অধিকতর তদন্তে আরো ২৬ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার অধিকতর তদন্তে আরো ২৬ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ফলে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়ালো ৮৫০ জন। এ ছাড়া ২০০৯ সালের ওই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলাতেও অধিকতর তদন্তে ওই ২৬ জনকে আসামি করা হয়েছে। ফলে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়ালো ৮৩৪ জনে। তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ সোমবার বিকাল সোয়া ৪টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দুটি দাখিল করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশে অধিকতর তদন্তের পর দুপুরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে নতুন করে ২৬ জনকে আসামি করা হয়েছে।" এর আগে এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামির সংখ্যা ছিলো ৮২৪ জন। এ ব্যাপারে সিআইডির জ্যেষ্ঠ সহকারী সুপার ফজলুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক মামলায় সিআইডি নিজ উদ্যোগে বাড়তি তদন্ত করে এই ২৬ জনের সম্পৃক্ততা পায়। সম্পূরক অভিযোগপত্রে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা হলেন- বিজিবির (সাবেক বিডিআর) নায়েক সুবেদার তালুকদার কাওসার, ইসলাম উদ্দিন, রফিক, ইউসুফ; ল্যান্স নায়েক রেজাউল করিম, মোজাম্মেল, মাহতাব উদ্দিন, মজিবুর, আনোয়ার, হাসনাত কামাল, এমদাদুল হক, সেলিম মিয়া, নজরুল ইসলাম; নায়েক শাহী আকতার, সিপাহী সালাউদ্দিন, খলিল, মামুন মিয়া, জসীম উদ্দিন (১), জসীম উদ্দিন (২), আবুল কালাম আজাদ; হাবিলদার দাউদ আলী, বেলায়েত হোসেন; পাচক রফিকুল ইসলাম ও মজিবর; ঝাড়