চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের ২১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার ব্যাটালিয়ন দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে সভাপতিত্ব করেন রাজশাহীর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খাঁন।
আদালতের অপর দুই সদস্য ছিলেন লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন- শশাংক শেখর সরকার। এছাড়া বিশেষ প্রসিকিউটর অ্যাডভোকেট মোকলেসুর রহমান ও রফিকুল ইসলাম বিচার কাজে সহায়তা করেন।
অভিযুক্তদের পক্ষে ছিলেন মেজর আরিফ আহমেদ।
সকালে আদালতের কাজ শুরুতে প্রসিকিউটর ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু অভিযুক্ত ২১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
তিনি অভিযোগে বলেন, অভিযুক্তরা ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি ব্যাটালিয়নে বিদ্রোহ সংগঠিত করেন। ব্যাটালিয়নের অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুণ্ঠন ও ফাঁকা গুলি ছুড়ে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করেন। শৃঙ্খলা ভঙ্গ করে পিলখানা বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
অভিযুক্তদের মধ্যে ৬ জন দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা প্রার্থনা করেন।
এরপর চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন- সুবেদার মো. মোস্তফা মিয়া, হাবিলদার বেনুয়ার রহমান, হাবিলদার রুহুল আমিন, নায়েক এস্কান্দার আলী, নায়েক রহমত আলী, ল্যান্স নায়েক শফিকুর রহমান, ল্যান্স নায়েক মো. তাউস মিয়া, সিপাহী মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াজেদ প্রামানিক, আব্দুর রহিম, চালক আব্দুল মান্নান, সিপাহী সৈয়দ মনিরুল ইসলাম, মো. আবুল বাশার, রনি আহমেদ, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল মিয়া, পঞ্চানন দাস, মোশফেকুর রহমান ও মুহাম্মদ রুহুল আমিন শিকদার।
২০০৯ সালের ফেব্র"য়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের ৩০ জওয়ানের সদর থানার ওসি আহসানুল হক রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন ১৮ মে।
ওইদিনই অভিযুক্তদের গ্রেপ্তার করে মুখ্য বিচার বিভাগীয় হাকিম বাসুদেব রায়ের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24