২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অভিযোগ গঠন রোববার

বিদ্রোহের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ বর্ডার গার্ডস ব্যাটালিয়নের ২১ জওয়ানের বিরুদ্ধে রোববার বিশেষ আদালতে অভিযোগ গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ বর্ডার গার্ডস ব্যাটালিয়নের ২১ জওয়ানের বিরুদ্ধে রোববার বিশেষ আদালতে অভিযোগ গঠন করা হবে। ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ বিচার কাজ শুরু হবে সকাল ৯টায়। বিশেষ আদালতে সভাপতিত্ব করবেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খাঁন। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ৩১ অক্টোবর এ মামলার বিচার কাজ শুরু হয়। অভিযুক্তরা হলেন, সুবেদার মো. মোস্তফা মিয়া, হাবিলদার বেনুয়ার রহমান, হাবিলদার রুহুল আমিন, নায়েক এস্কান্দার আলী, নায়েক রহমত আলী, ল্যান্স নায়েক শফিকুর রহমান, ল্যান্স নায়েক মো. তাউস মিয়া, সিপাহী মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াজেদ প্রামানিক, আব্দুর রহিম, চালক আব্দুল মান্নান, সিপাহী সৈয়দ মনিরুল ইসলাম, মো. আবুল বাশার, রনি আহমেদ, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল মিয়া, পঞ্চানন দাস, মোশফেকুর রহমান ও মুহাম্মদ রুহুল আমিন শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২১৪৩ ঘ.