২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ রাইফেলস ব্যাটালিয়নের সাক্ষ্য গ্রহণ শেষ

পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বুধবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বুধবার শেষ হয়েছে। আগামী ২৭ মার্চ সাফাই আদালতে সাক্ষী হাজির করতে আসামিদের নির্দেশ দিয়ে ওইদিন সকাল ৯টা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। বুধবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। এই সময়ে সর্বশেষ দুই সাক্ষী সিপাহী আনোয়ার হোসেন ও আশেকুর আলম ৫১ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। আসামিরা তাদের জেরাও করেন। গত বছরের ৪ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বুধবার পর্যন্ত ২৪ কার্যদিবসে সেনা কর্মকর্তাসহ ৫৮ জন প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দেন। একই সঙ্গে আসামিরাও তাদের জেরা করেন। প্রসিকিউশন পক্ষ প্রথমে আদালতে ৬৭ জন সাক্ষীর একটি তালিকা জমা দেন। বুধবার ৫৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে মামলার প্রসিকিউটর ও ২৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন আদালতের কাছে সাক্ষ্য গ্রহণ শেষ করার আবেদন করেন। আবেদনে প্রসিকিউটার বলেন, ৫৮ জন সাক্ষীর বক্তব্যের মাধ্যমে সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তিনি মনে করেন। আর এ জন্য সাক্ষ্য গ্রহণ শেষ করে আসামিদের সাফাই সাক্ষী আদালতে আনার নির্দেশ দিতে আবেদন করেন তিনি। তার এই আবেদনের পর আদালত ২৭মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বিডিআর আইন অনুযায়ী সাফাই সাক্ষী গ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হবে। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করবে আদালত। গত বছরের ৩১ মার্চ ২৪ রাইফেলস ব্যাটালিয়ানের ৬৬৮ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়। এ মামলার গ্রেপ্তারকৃত আসামি নায়েক জয়নাল আবেদিন গত ১৪ এপ্রিল হ