২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় দুই আদালতে সাক্ষ্য গ্রহণ অব্যাহত

বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৬ রাইফেল ব্যাটালিয়ন ও সিগনাল সেক্টরের আসামিদের সাক্ষ্য গ্রহণ ও জেরা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৬ রাইফেল ব্যাটালিয়ন ও সিগনাল সেক্টরের আসামিদের সাক্ষ্য গ্রহণ ও জেরা অব্যাহত রয়েছে। পিলখানা দরবার হলে স্থাপিত বিশেষ আদালতে ৩৬ রাইফেল ব্যাটালিয়নের ৩১০ জন এবং ১৩ বিজিবি ব্যাটালিয়নের বিনোদন কক্ষের আদালতে সিগনাল সেক্টরের ১৮৭ জন আসামির বিরুদ্ধে বিচার চলছে। বুধবার সকালে দুই আদালতেই বিচার কার্যক্রম শুরু হয়। বেলা পৌণে দুইটার দিকে ৩৬ রাইফেল ব্যাটালিয়নের এবং পৌণে একটার দিকে সিগনাল সেক্টরের দিনের বিচার কার্যক্রম শেষ করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি করা হয়। দরবার হলে বাদি নায়েক সুবেদার গিয়াস উদ্দিনকে জেরার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর আরো দুইজন সাক্ষ্য দেন। আসামিরা তাদের জেরা করেন। আদালত চলাকলে সিপাহি চালক মো. মোফাজ্জল হোসেন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান। আদালত তাকে আলাদাভাবে বসার নিদের্শ দেন। এই আদালতে সভাপতিত্ব করেন কর্নেল ওবায়দুল আহসান। বৃহস্পতিবার সকাল ১০টায় চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হবে। সিগনাল সেক্টরের ১৮৭ জনের বিরুদ্ধে মামলায় বুধবার আরো ৭ জন সাক্ষ্য দেন। আসামিরা তাদের জেরা করেন। এ নিয়ে এ মামলার ৯০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হলো। আদালতে বিদ্রেহীদের হাতে নিহত মেজর আবু সৈয়দ গাজ্জলী দস্তগীরকে হত্যার পর ম্যানহোলে লাশ ফেলে দেওয়ার বর্ণনা দেন ঘটনার প্রত্যক্ষদর্শী ঝাড়