২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: চট্টগ্রামে ১৫৩ অভিযুক্তের শুনানি

বিডিআর বিদ্রোহের মামলায় চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের ১৫৩ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে নগরীর হালিশহরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ আদালতে এর বিচার কাজ শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। বিচারক আগামী ১৫ মার্চ সকাল ৯টা পর্যন্ত আদালত মূলতবি করেন। শুরুতেই মামলার প্রসিকিউর লে. কর্নেল মো. শামীমুর রহমান অভিযুক্তদের বিদ্রোহের দিনের ভিডিও ফুটেজ দেখান। এরপর তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি গ্রেপ্তারদের বিরুদ্ধে ট্রেনিং সেন্টারের অস্ত্রাগার লুণ্ঠন, ভাঙচুর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ আনেন। মামলার প্রসিকিউটর শামীম সাংবাদিকদের জানান, ১৫ মার্চ সকালে পুনরায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়াারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে জওয়ানদের বিদ্রোহে একাত্মতা ঘোষণা করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতের এ সদস্যরা বিদ্রোহে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/পিডি/২২০২ ঘ.