২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি বিদ্রোহের রায় ২৪ মার্চ

বিদ্রোহের মামলায় খাগড়াছড়ির রামগড় ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৬৯ জন আসামির বিচার কাজ তৃতীয় দিনের শুনানি বুধবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

খাগড়াছড়ি, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় খাগড়াছড়ির রামগড় ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৬৯ জন আসামির বিচার কাজ তৃতীয় দিনের শুনানি বুধবার শেষ হয়েছে। আদালত আগামী ২৪ মার্চ সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করে এবং ওই দিন রায় ঘোষণা করা হবে বলে জানায়। বুধবার সকাল ৯টায় প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল গাফফার আদালতে আসামিদের লিখিত ও মৌখিক বক্তব্যের যুক্তি খণ্ডন করেন। সকাল সাড়ে ৯টা থেকে টানা আড়াইটা পর্যন্ত বিদ্রোহের বিচারে বিশেষ আদালতে সাক্ষীদের সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। দোষ স্বীকার করা ৫ জন আসামির সাফাই সাক্ষীদের মাধ্যমে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন আদালতে। মঙ্গলবার সাফাই সাক্ষীর মাধ্যমে শুনানিতে আসামিরা নিজেদের যুক্তি উপস্থাপন করে। ৬৯ জন আসামির মধ্যে ১৩ জন আসামি সাফাই সাক্ষীর মাধ্যমে আদালতে মৌখিক এবং ৫৬ জন লিখিত যুক্তি উপস্থাপন করেন। এর আগে ৬৯ জন আসামির মধ্যে ৫ জন নিজেদের দোষ স্বীকার করেছে। অবশিষ্ট ৬৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে ২২ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে সব আসামির পক্ষে ১৮ জন আসামি সাক্ষীদের জেরা করেন। গত ১০ ফেব্র"য়ারি আদালতে ২০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। আদালত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় গত বছরের ২৩ অক্টোবর এ আদালত বিচার কাজ শুরু করে। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হলেও বিচার হচ্ছে পুরনো বিডিআর আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৩৪ ঘ.