২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর হাসপাতালের আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য মুলতবি

বিডিআর বিদ্রোহের বিচারে গঠিত পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এ বিডিআর হাসপাতালের ২৫৬ বিদ্রোহি বিডিআর সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচারে গঠিত পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এ বিডিআর হাসপাতালের ২৫৬ বিদ্রোহি বিডিআর সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ আদালত শুরুর পর পাঁচজন সাক্ষী ৪৩ জন আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। একই সঙ্গে আসামিরা তাদের জেরা সম্পন্ন করেন। আদালত দুপুর আড়াইটা পর্যন্ত চলার পর মুলতবি করা হয়। আদালত শেষে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্ণেল আবদুল আলীম সাংবাদিকদের জানান, মেডিকেল অ্যাসিসটেন্ট ল্যান্স নায়েক বনি আমিন, নায়েক শাহজাহান মিয়া, নায়েব সুবেদার এ কে এম শারফুদ্দিন কায়সার, হাবিলদার হারুন অর রশিদ (অব.) ও সিপাহী শেখ রাসেল সাক্ষ্য দেন। আসামিরা নিহত সেনা কর্মকর্তাদের লাশ অপসারণ ও গুম করে আলামত নষ্টের চেষ্টা করেছেন বলে সাক্ষীরা আদালতকে জানান। রোববার এ মামলার আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তিনদিন আদালতের কার্যক্রম চলার পর এক মাস ২৩ দিনের জন্য এ মামলার কার্যক্রম মুলতবি করা হলো। এই মামলার আসামিদের মধ্যে ৪২ জন আসামি বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় সিআইডির চার্জশিটভুক্ত আসামি। এ মামলায় সাক্ষী রয়েছেন ১৮২ জন। গত ২৮ এপ্রিল নায়েব সুবেদার ও ইউনিটের মেডিকেল এসিস্ট্যান্ট মো. নান্নু মিয়া বিডিআর হাসপাতালের দুশ ৫৬ জনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ দায়ের করেন। গত ২৪ নভেম্বর এ মামলার চার্জ গঠন করা হয়। বিশেষ আদালত-১০ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, বিজিবি'র সদর দপ্তরের যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্ণেল খোন্দকার ওবায়দুল আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৩৭ ঘ.