২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির বিদ্রোহের বিচার ২ মার্চ পর্যন্ত মুলতবি

বিদ্রোহের মামলায় খাগড়াছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৬৯ জন আসামির বিচার কাজ আগামী ২ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

খাগড়াছড়ি, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় খাগড়াছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৬৯ জন আসামির বিচার কাজ আগামী ২ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্রোহের বিচারে বিশেষ আদালতে ৬৯ জন আসামিকে হাজির করে সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে ১৩ জন সাফাই সাক্ষীর মাধ্যমে আদালতে মৌখিক এবং ৫৬ জন লিখিত যুক্তি উপস্থাপন করেন। ৬৯ জন আসামির মধ্যে ৫ জন এর আগে দোষ স্বীকার করেছে। অবশিষ্ট ৬৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার সকাল ৯টায় আদালতে ২২ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে সব আসামির পক্ষে ১৮ জন আসামি সাক্ষীদের জেরা করেন। গত ১০ ফেব্র"য়ারি আদালতে ২০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। আদালত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় গত বছরের ২৩ অক্টোবর এ আদালত বিচার কাজ শুরু করে। রক্তাক্ত ওই বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হলেও বিচার হচ্ছে পুরনো বিডিআর আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯০০ ঘ.