ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- বিডিআর হাসপাতালে বিদ্রোহের বিচারে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এ সোমবার মোট ৫ জন সাক্ষ্য দিয়েছেন।
এছাড়া বিশেষ আদালত-৭ এ রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) বিদ্রোহীদের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য গ্রহণ এবং সাক্ষীদের জেরা সম্পন্ন হয়েছে এদিন।
হাসপাতাল
সকালে আদালত শুরুর পর সাক্ষী নায়েক সুবেদার মো. হাসিম উদ্দিনকে জেরা করেন বাকি আসামিরা। এই সাক্ষী রোববার ৩৫জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। ওই দিন তাকে ১৭ জন আসামি জেরা করেন।
এ নিয়ে এ আদালতে মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হলো।
এরপর আরো ৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেওয়ার পর ৫৮ জন আসামি তাদের জেরা করেন।
এরপর ১ মার্চ সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
এই মামলার মোট ২৫৬ জন আসামির বিচার হচ্ছে।
বিশেষ আদালত-১০ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, বিজিবির কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান। বিচার কাজে তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মামুন ও মেজর এএনএম ফজলুল আজম। অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইজারুল হক আকন্দ সাগর আদালতে উপস্থিত ছিলেন।
রাইফেলস সিকিউরিটি ইউনিট (আরএসইউ)
রাইফেলস সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) ১১৩ জনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ এনে ১৩ বর্ডার গার্ড ইউনিটের চিত্ত বিনোদন কেন্দ্রে স্থাপিত বিশেষ আদালত-৭ এ বিচার চলছে।
এ আদালতে সোমবার দুইজন সাক্ষ্য দেন। তাদের জেরা করেন মোট ২৩ জন আসামি।
৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১১ জন আদালতে সাক্ষ্য উপস্থাপন করেছেন। এ আদালত ২৩ মার্চ সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
গত ৬ মে নায়েব সুবেদার আবদুল মতিন বাদী হয়ে আরএসইউর সুবেদার সাইদুল হকসহ ১১৩ জনের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ দায়ের করেন।
এ আদালতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। প্রসিউকটর হিসেবে আছেন লেফটেন্যান্ট কর্নেল আতিকুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০০৮ ঘ.
bdnews24