কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় কুড়িগ্রামে ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে কুড়িগ্রাম বিজিবি সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ রায় দেয় বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।
বিকেল সোয়া চারটায় মামলার প্রসিকিউটর ও ২৭ বিজিবি'র কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এক সংবাদ সম্মেলনে বলেন, "সাজাপ্রাপ্তদের সর্বোচ্চ ৫ বছর ও সর্বনিম্ন ৪ মাসের জেলসহ প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।"
তিনি জানান, আদলতের সভাপতি ও বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সালেহ আহমাদ রায় দেন। তাকে বিচার কাজে সহযোগিতা করেন লে. কর্ণেল মো. মাহফুজ আলম পিএসসি, মেজর মুহাম্মদ মাসুদ উল ইসলাম এবং এটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিৎ রায়।
এসময় প্রসিকিউটর ও বিশেষ প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান ও মো. রফিকুল ইসলাম মিঠু আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর বিকাল সোয়া ৪টার দিকে সাজাপ্রাপ্তদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয় বলে জানান আব্দুর রাজ্জাক।
রায় ঘোষণা উপলক্ষে বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মানুষ বিজিবি গেইটে জড়ো হন।
ব্যাটালিয়ন কার্যালয়সহ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুবেদার মেজর ময়শের আলীকে সর্ব্বোচ্চ ৫ বছর ৩ মাসের সাজা দেওয়া হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয় নায়েক মো. জাহাঙ্গীর আলমকে।
হাবিলদার আবেদ হোসেন, হাবিলদার মো. মোশারফ হোসেন, সিপাহী ফিরোজ মিয়া, নায়েক মো. আব্দুল হালিমকে ৪ বছর ৬ মাস এবং
হাবিলদার কেএম রেজাউল ইসলাম, নায়েক মো. জাহাঙ্গীর হোসেন, ল্যান্স নায়েক মো. জিল্লুর রহমান, সিপাহী চালক মো. ফারুক হোসেন, হাবিলদার মো. আসাদুল ইসলাম, ল্যান্স নায়েক মো. আক্কাস আলীকে ৩ বছরের সাজা দেওয়া হয়।
এছাড়াও সিপাহী চালক মো. মোক্তার হোসেনকে ৩ বছর ৬ মাস, সিপাহী মো. আল আমিনকে ৩ বছর ৬ মাস, সিপাহী চালক মো. রিয়াজ উদ্দিন খোকনকে ৩ বছর ৩ মাস, জেসিও সুবেদার শেখ ফকরুদ্দিন হাসানকে ৩ বছর ৯ মাস কারাদণ্ড দেওয়া হয়।
সুবেদার মো. খাদেমুল ইসলাম খান, হাবিলদার মো. আব্দুল হক, সিপাহী ভিএম মো. ডালিম আলী, হাবিলদার মো. আফজাল হোসেনকে ২ বছর ৬ মাস, নায়েক সুবেদার আবু কিবরিয়া মাইনুর, ল্যান্স নায়েক মো. মমিনুর ইসলাম, সিপাহী আরমোরার মোল্লা, জাকির হোসেনকে ২ বছরের সাজা দেওয়া হয়।
বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এরা হলেন-হাবিলদার আব্দুল হান্নান খান, হাবিলদার মো. জালাল মিয়া, হাবিলদার সহকারী মো. হাসমত আলী মিয়া, হাবিলদার মো. কাওসার হোসেন, হাবিলদার চালক মঈনুল ইসলাম, সিপাহী মো. কবিরুল ইসলাম, সিপাহী মো. কাউসার আহমদ, সিপাহী কামাল হোসেন, সিপাহী মো. সিরাজুল ইসলাম, সিপাহী বিপ্লব হোসাইন, সিপাহী মো. আলমগীর কবির, সিপাহী মো. রিপন মিয়া, সিপাহী জোবাইদুল ইসলাম, সিপাহী মো. মুজিবুল হক, সিপাহী মো. শিমুল শেখ, হাবিলদার সহকারী মো. ফারুক আহমেদ, হাবিলদার সর্দার মোস্তাফিজুর রহমান, হাবিলদার চালক মো. আব্দুল মজিদ সরকার, ল্যান্স নায়েক সহকারী মো. বাহাদুর আলী, ল্যান্স নায়েক সহকারী আমিরুল ইসলাম, ল্যান্স নায়েক সহকারী জাকির হোসেন, সিগনাল মো. ফিরোজ আলম বসুনিয়া, সিপাহী মো. তাজুল ইসলাম, সিপাহী সহকারী মনসুর হেলাল, সিপাহী ভিএম আনোয়ার হোসেন, সিপাহী সহকারী আবু সোলায়মান ও সিপাহী মো. হাসানুর রহমান।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি ঢাকা পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়।
২৬ ফেব্র"য়ারি কুড়িগ্রামে বিডিআর সদস্যরা বিদ্রোহ করে।
ঘটনার পর পরই মামলা দায়ের করা হয়।
২০১০ সালের ২২ নভেম্বর বিশেষ আদালত-১৩ এর বিচার কাজ শুরু হয়।
৪ দফায় এই বিশেষ আদালতে ৮ কার্যদিবস বিচার কাজ শেষে এ রায় দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২১৪ ঘ.
bdnews24