ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় হত্যা, লুট ও অগ্নিসংযোগের মামলায় নতুন গ্রেপ্তার দুই পাচক ও আগে গ্রেপ্তার ২১ বিডিআর সদস্যকে দুই দিন সিআইডির হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরি এ অনুমতি দেন।
তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজত চান।
নতুন গ্রেপ্তার দুই পাচক হলেন- মো. রফিকুল ইসলাম ও মজিবর রহমান।
হেফাজতের আবেদনে বলা হয়, মহানগর দায়রা জজ আদালত গত ৩ ফেব্র"য়ারি তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয়। রাঙ্গামাটি থেকে রোববার রফিকুল ও মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
হেফাজতের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের সাধারন নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২১০৬ ঘ.
bdnews24