২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'পিলখানার মতো ঘটনা আর যেন না ঘটে'

বিডিআর বিদ্রোহের মতো ঘটনা আর কখনো যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মতো ঘটনা আর কখনো যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। শুক্রবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে নিহতদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, "বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়েছে। এতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।" মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদের ঈমাম মো. আবু বক্কর। ২০০৯ সালের ওই বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবাহান সিকদার, বিজিবির মহাপরিচালক রফিকুল ইসলামসহ বিজিবি কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে বিডিআর কার্যালয়ে জওয়ানরা বিদ্রোহ করে। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/এমইউএস/জেকে/১৮১৮ ঘ.