২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার দায়ে জওয়ানের সাজা

বিডিআর বিদ্রোহের মামলার এক আসামিকে আদালত অবমাননার দায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে খুলনার বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

খুলনা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলার এক আসামিকে আদালত অবমাননার দায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে খুলনার বিশেষ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জারিমানা করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালত ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বুধবার সিপাহি ফেরদৌস ওয়াহিদকে এই সাজা দেয়। খুলনার ২৩ ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার চলছে এই আদালতে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষী সুবেদার আলমগীর হোসেনকে জেরা করার সময় ফেরদৌস আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। মূল মামলার রায়ের পর এই সাজা ভোগ করতে হবে তাকে। মঙ্গলবার মামলার ৫৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এদের মধ্যে ১০ জওয়ান দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অ্যাডভোকেট হেলাল জানান, অভিযোগ গঠনের পর গত দুদিনে ১৪ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। বুধবার জবানবন্দি নেওয়া হয় একজনের। এই মামলায় মোট সাক্ষী ৬৭ জন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আবার আদালত বসবে। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ২৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক। আসামিদের পক্ষে ছিলেন সাতজন আইনজীবী। এই আইনজীবীরা পরামর্শ দিতে পারলেও আদালতে আসামিদের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন না। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশা করেন খুলনার ২৩ ব্যাটেলিয়নের একদল জওয়ান। গত ২৫ অক্টোবর ব্যাটেলিয়নের ৫৯ জন সদস্যের বিরুদ্ধে বিশেষ আদালতে সুবেদার মেজর জালাল আহমেদ বিদ্রোহের অভিযোগ আনেন। স