২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা বিদ্রোহ: চার সাক্ষীকে জেরা

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের চার সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের চার সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়েছে বুধবার। চার সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারকাজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। পিলখানার দরবার হলে বিশেষ আদালত-৭ এ বিচারকাজ চলছে। এ দিন চার সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের জেরা করেন আসামিরা। এ নিয়ে ৬০ সাক্ষীর মধ্যে ৪৮ জন সাক্ষ্য দিলেন। হাবিলদার জসিম উদ্দিন সাক্ষ্য দিলেও তার জেরা হয়নি। সাক্ষী সিপাহি আব্দুর রাজ্জাককে জেরার মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টায় আদালত শুরু হয়। রাজ্জাক গত ১০ ফেব্র"য়ারি আদালতে জবানবন্দি দেন। বেলা দেড়টার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবি'র (অধুনালুপ্ত বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। গত বছরের ৩১ মার্চ ২৪ রাইফেল ব্যাটলিয়নের বিদ্রোহীদের বিচার শুরু হয়। এ মামলার মোট আসামি ৬৬৭জন। ২০০৯ সালেল ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহে ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/পিডি/১৭৫৭ ঘ.