খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বুধবার সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ তাদের সাক্ষ্য নেয়। আগেরদিন ৪২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে পাঁচজন দোষ স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টায় আদালতের কাজ শুরু হয়। চলে বিকাল পৌনে ৫টা পর্যন্ত।
সাক্ষ্য নেওয়ার পর আসামিরা সাক্ষীদের জেরা করেন। এই মামলায় মোট সাক্ষী ২৩ জন।
সাক্ষ্যদাতারা হলেন- মামলার বাদি সুবেদার সহকারী মো. সিরাজুল ইসলাম, খাগড়াছড়ি সেক্টরের সাবেক কমান্ডার কর্নেল এ কে এম নাসির, নায়েক সুবেদার মো. মোস্তফা, হাবিলদার সহকারী আব্দুল লতিফ, নায়েক বি এম আরিফ নেওয়াজ খান, ল্যান্স নায়েক (চালক) মো. মাসুম ভূঁইয়া, সিপাহি মোজাম্মেল হক, জাহিদ হোসেন, মো. দেলোয়ার হোসেন ও মো. আল আমিন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।
আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল সাইয়েদিস সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তাফা আল মামুন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। এই বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের অনেক জওয়ান।
এই বিদ্রোহের বিচার সরকার ওই বছরই বিশেষ আদালত গঠন করে। স
bdnews24