২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: মৌলভীবাজারে বিচার বুধবার শুরু

বিডিআর বিদ্রোহের ঘটনায় মৌলভীবাজারে বিচার কাজ বুধবার সকাল ১০টায় শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় মৌলভীবাজারে বিচার কাজ বুধবার সকাল ১০টায় শুরু হবে। শ্রীমঙ্গলে ১৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে দ্বিতীয় পর্বের এ বিচার কাজ চলবে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আদালতের প্রসিকিউটর ও ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা সাংবাদিকদের জানান, মৌলভীবাজার কারাগারে আটক ৪৫ আসামির মধ্যে একজন মৃত্যুবরণ করায় ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনসহ বিচারের কার্যক্রম শুরু হবে। তিনি জানান, আদালতে বিচারকের দায়িত্ব পালন করবেন বিশেষ আদালতের সভাপতি কর্ণেল এসএম ফরহাদ পিএসসি। বিচার কার্যক্রমে সহযোগিতা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ এবং লে. কর্নেল আখতারুজ্জামান বিপি ও বিজিবির কর্মকর্তা মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও আসামিদের পক্ষে ফ্রেন্ড অব দি অ্যাকিউজড হিসাবে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ সেলিম এরশাদ, বিশেষ পিপি গাজী জিল্লুর রহমান শেখ ও মৌলভীবাজার জেলা পিপি আদালতে উপস্থিত থাকবেন বলে জানান নুরুল হুদা। ২০১০ সালের ৩০ জুন শ্রীমঙ্গলে বিশেষ আদালত-৩ এ বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার কার্যক্রম শুরু হয়। ১লা জুলাই আসামিদের আত্মপক্ষ সমর্থন ও প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত আদালত মুলতবী ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১০ ঘ.