খুলনা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- খুলনায় ২৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের অভিযোগে ৫৯ সদস্যের বিচারের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় খুলনা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১২ নং বিশেষ আদালতে এ বিচারের শুনানি শুরু হয়। শুনানি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আদালতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। এছাড়া লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সহযোগী বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন।
আদালতে অ্যার্টনি জেনারেলের প্রতিনিধি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার এবং প্রসিকিউটর হিসেবে লে. কর্নেল মাহফুজুল হক দায়িত্ব পালন করছেন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০১০ সালের ২৬ অক্টোবর ৫৯ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়। দুই দিন আদালত চলার পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আদলত মুলতবী ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩৫০ ঘ.
bdnews24