কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অভিযোগে ৫০ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ২৮ ফেব্র"য়ারি।
শনিবার কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালতে এ কথা জানানো হয়।
সকাল সাড়ে ১১ টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হয়।
এদিন ৫০ বিদ্রোহী জওয়ানের মধ্যে অবশিষ্ট ১০ জনের বক্তব্য ও যুক্তিতর্ক শেষ হয়।
আদালতে সভাপতির দায়িত্ব পালন করছেন বিজিবি'র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ।
আদালতে সহায়তা করেন ডেপুটি অ্যটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়, ঠাকুরগাঁওয়ের ২০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মো. মাহফুজ আলম এবং রংপুর সেক্টর সদরদপ্তরের কর্মকর্তা মেজর মাসুদ।
বিশেষ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিঠু ও অ্যাডভোকেট মোখলেছুর রহমান।
আদালতের কাজ শুরুর পর প্রসিকিউটর ২৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার তার শেষ বক্তব্য দেন।
গত ৬ ফেব্র"য়ারি আদালতের কার্যক্রম শুরু হয়ে ১২ ফেব্র"য়ারি শনিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে। এ সময় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি, ২৬ জনের সাক্ষী এবং ২ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং ৫০ জনের বক্তব্য ও যুক্তিতর্ক শেষ হয়।
আদালতে ১৫ জন জওয়ান তাদের দোষ স্বীকার করেছেন। বাকি ৩৫ জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24