২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: চার ব্যাটালিয়নে সাক্ষ্যগ্রহণ

বিডিআর বিদ্রোহের মামলায় খাগড়াছড়ি, সাতক্ষীরা ও কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় খাগড়াছড়ি, সাতক্ষীরা ও কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। মঙ্গলবার খাগড়াছড়ির রামগড় ১১ বিজিবি ব্যাটালিয়নের ৬৯ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেন পাঁচজন। এই মামলায় মোট সাক্ষী ৭৪ জন। কুড়িগ্রাম ২৭ ব্যাটালিয়নের ৫০ আসামির বিরুদ্ধে নয়জনের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে গত দুদিনে ৩৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের জবানবন্দি নেওয়া হলো। সাতক্ষীরার ৪১ বিজিবি ব্যাটালিয়নের ১০৫ আসামিদের বিরুদ্ধে আরো ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাটালিয়নের ৮৫ সাক্ষীর মধ্যে ৪৯ জনের জবানবন্দি নেওয়া হলো। নেত্রকোনার ১৬ ব্যাটালিয়নের অভিযুক্ত ৫৩ জনের বিরুদ্ধে ৩১ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এই মামলায় সাক্ষী ৫৪ জন। আগামী ১৬ ফেব্র"য়ারি এই মামলার রায় হবে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পিলখানায় বিদ্রোহের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের একদল জওয়ান একাত্মতা ঘোষণা করে। ইতোমধ্যে বিদ্রোহের কয়েকটি মামলার রায় হয়েছে। বিদ্রোহের জেরে স