ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এবং সাক্ষীদের জেরা আগামী ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত।
কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের দরবার হলে বিশেষ আদালত-১১ শুরু হয়।
পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দুপুর ২টা ২০ মিনিটে আদালত মুলতবি করা হয়।
এ দিন সাক্ষ্য দেন সিপাহী রিপন কুমার বিশ্বাস, বিডিআর ৪৪ ব্যাটালিয়নের মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষক ইব্রাহিম খলিল, হাবিলদার বাবুল মিয়া, সুবেদার সিরাজুল ইসলাম ও লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল হক। প্রত্যেকের সাক্ষ্য শেষে তাদের জেরা করেন ৫৫ জন আসামি।
আদালত চলাকালে আসামি সিপাহী আমিনুল ইসলাম মোল্লা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
এই মামলায় বাদিসহ মোট ৯১ জন সাক্ষী।
বিশেষ আদালতে সভাপতিকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল শাহাদত হোসাইন, মেজর আলমগীর হোসেন। এছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদউল্লাহ কিসলু।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন।
সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর স
bdnews24