কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত কুড়িগ্রামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের ৫০ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে।
সোমবার বিকাল পর্যন্ত ৩৩ সাক্ষীর মধ্যে চারজনের জবানবন্দি নেয় বিশেষ আদালত ১৩।
এরপর আদালতের কার্যক্রম মঙ্গলবার ৯ টা পর্যন্ত মূলতবি করা হয়।
আগেরদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১৫ জন দোষ স্বীকার করেন। বাকি ৩৫ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
২০০৯ সালে ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পরদিন কুড়িগ্রামসহ বিভিন্ন ব্যাটালিয়নের একদল জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ওই রক্তাক্ত বিদ্রোহে ঢাকার সদর দপ্তরে মারা যান বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা। এ ঘটনায় স
bdnews24