২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আরো ৫ জনের দোষ স্বীকার

বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের আরো ৫ জওয়ান দোষ স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের আরো ৫ জওয়ান দোষ স্বীকার করেছেন। সোমবার এই মামলায় আরো ১২ জনের সাক্ষ্য নিয়েছে বিশেষ আদালত। এ নিয়ে ৮৫ সাক্ষীর মধ্যে গত দুদিনে ১৩ জনের জবানবন্দি নেওয়া হলো। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালত আগেরদিন এই ব্যাটালিয়নের ১০৫ জওয়ানের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ গঠন করে। ওইদিন ২০ জওয়ান দোষ স্বীকার আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে নিযুক্ত ৫৭ কর্মকর্তা নিহত হন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের একদল জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। স