সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরার ১০৫ বিজিবি জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার সাতক্ষীরা বিজিবি ৪১ ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে বিচার কার্যক্রম শুরু হয় সকাল ১০টা ১৫ মিনিটে।
অভিযোগ গঠনের আগে অভিযুক্তদের মধ্যে ২০ জন তাদের দোষ স্বীকার করেছেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
দোষ স্বীকারকারীদের মধ্যে রয়েছেন- সিপাহী এস কে মেজবাহউজ্জামান, ল্যান্স নায়েক শরিফুল ইসলাম, সিগনালম্যান আবুল হাসনাত, সিপাহী শরিফুল ইসলাম, সিপাহী ইমাম হোসেন তালুকদার, সিপাহী মাজহারুল ইসলাম, সিপাহী শরিফুল ইসলাম, সিপাহী মাছেদুল হক, সিপাহী সুব্রত রায়, নায়েব সুবেদার আবুবকর সিদ্দীক, সিপাহী মো. নুরুজ্জামান, সিপাহী সবুজ সরকার, নায়েব সুবেদার আমজাদ হোসেন, সুবেদার মুজিবর রহমান, হাবিলদার লুৎফর রহমান, হাবিলদার মিমজাল মোল্লা, হাবিলদার রফিকুল ইসলাম ও হাবিলদার আব্দুর রাজ্জাক। বাকি দু'জনের নাম জানা যায়নি।
এর আগে ১০৫ জওয়ানকে বিশেষ প্রহরায় জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার বাদী সুবেদার মেজর আব্দুস সাত্তার আদালতের অভিযোগ পড়ে শোনান।
এরপর অভিযোগের বিষয়ে বক্তব্য দেন প্রসিকিউটর বিজিবি'র ৪১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম।
আদালতে বিচারক প্যানেলে সভাপতির দায়িত্ব পালন করেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।
আদালতকে সহায়তা করেন, বিজিবি খুলনা সেক্টরের লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল তানভির।
এটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন বিজিবি ৪১ ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম।
অভিযোগ উত্থাপনের পর আসামিরা মামলার বাদিকে জেরা করেন।
পর্যায়ক্রমে চারবার বিরতিসহ আদালত চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর পরদিন সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24