২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ রাইফেল ব্যাটালিয়নের সাক্ষ্য শুরু

বিডিআর বিদ্রোহের ঘটনায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ জন আসামির বিরুদ্ধে রোববার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ জন আসামির বিরুদ্ধে রোববার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। কর্ণেল ইফতেখার উদ্দিন মাহমুদের সভাপতিত্বে রোববার সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের দরবার হলে বিশেষ আদালত-১১ শুরু হয়। মাঝে দুইবার বিরতির পর বেলা আড়াইটা পর্যন্ত আদালত চলে। পরে ৮ ফেব্র"য়ারি সকাল ৯টা পর্যন্ত মূলতবি করা হয়। এই মামলার বাদিসহ মোট ৯১জন সাক্ষী। এর মধ্যে বাদি সুবেদার ইসমাইল হোসেন সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করার পর ২১জন তাকে জেরা করেন। পরে সাক্ষী লে.কর্ণেল রিয়াজুল করিম ৬জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এই ছয়জন সাক্ষীকে জেরা করেন। বিশেষ আদালতে সভাপতিকে সহায়তা করেন লে. কর্ণেল শাহাদত হোসাইন, মেজর আলমগীর হোসেন। এছাড়া এটর্নি জেনারেলের প্রতিনিধি হিসাবে ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে মোহাম্মদউল্লাহ কিসলু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২২৫০ ঘ.