রাঙামাটি, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলার রায়ে রাঙামাটির ১৮ রাইফেল ব্যাটালিয়নের দুই আসামি খালাস পেয়েছেন । সাজা হয়েছে বাকি ২১ জওয়ানের।
শনিবার রাঙামাটিতে স্থাপিত বিশেষ আদালত-১৫ এ রায় দেয়। রায় পড়ে শোনান আদালতপ্রধান বর্ডার গার্ড বাংলাদেশের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।
একই আদালতে দুপুর ২টায় বাঘাইছড়ির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৪ জওয়ান বিরুদ্ধে মামলার রায় হবে।
ছোট হরিণার ১৮ রাইফেল ব্যাটালিয়নের রায়ে ২১ জনকে সর্বোচ্চ ৭ বছর থেকে শুরু করে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়।
বেকসুর খালাস দেওয়া হয়েছে হাবিলদার সহকারী সেলিম রেজা ও সুবেদার মেজর শাহ আলম।
রায়ে ৭ বছর কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নায়েক হাবিবুর রহমান, ল্যান্সনায়েক মোমিনুর রহমান, সিপাহী কামরুজ্জামান, শাহীন আহমেদ, নায়েক সহকারী জাকির হোসেন ও ল্যান্সনায়েক সহকারী কাজী এনামুল করিম।
সিপাহী রফিকুল ইসলামকে ৬ বছর ৬ মাস, ল্যান্সনায়েক মীর মিজানুর রহমানকে ৫ বছর ৬মাস, সিপাহী হাদীউজ্জামানকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ বছর ৬ মাস কারাদণ্ড পেয়েছেন তিন জন। এরা হলেন- প্রাপ্ত হলেন ল্যান্সনায়েক সিগনেল রমজান আলী, নায়েক সিগনেল সোলায়মান আহম্মদ, নায়েক সিগনেল আব্দুল হক।
৪ বছর দণ্ডপ্রাপ্ত দুই জন হলেন সিপাহী আবু সাঈদ ও আলদীন হোসেন। ৩ বছর ৬ মাস কারাদণ্ড পেয়েছেন সিপাহী আব্দুর রাজ্জাক।
২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে চার জনকে। এরা হলেন- হাবিলদার আমীর হোসেন, নায়েক আজিজুল ইসলাম, নায়েক আজাহার হোসেন ও হাবিলদার মনিরুল ইসলাম।
বিচারিক প্যানেলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলায়েন, মেজর গোলাম মোস্তফা আল মামুন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ইজারুল হক আকন্দ (সাগর)। প্রসিকিউটর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন।
সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর গত মাসেই নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী।
বাহিনীর নাম পরিবর্তন হলেও বিদ্রোহের বিচার হচ্ছে আগের বিডিআর আইনে। এ আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিজিবি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১২০ ঘ.
bdnews24