২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্রোহ: বিচারের রায় বৃহস্পতিবার

রাজশাহী বিজিবি'র ৩৭ ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারের রায় দেওয়া হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিজিবি'র ৩৭ ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারের রায় দেওয়া হবে বৃহস্পতিবার। রাজশাহী সেক্টর সদরদপ্তরে স্থাপিত ১৭ নম্বর বিশেষ আদালতে সকাল ১১টায় আদালত বসার কথা রয়েছে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাছান। এই আদালতে বিচারাধীন ৪৪ জওয়ান রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করছেন বিজিবি'র কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার। প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন লেফটেনেন্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম। এই ব্যাটালিয়নের অধিনায়ক প্রসিকিউটর এবং আসামিদের পক্ষে ফ্রেন্ডস অব অ্যাকিউজড হিসাবে রয়েছেন আবুল কাশেম মো. আরিফ। রাজধানী ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি রাজশাহীর ৩৭ ব্যাটালিয়ন ও সেক্টর সদরদপ্তরের বিজিবি জওয়ানরা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহ ও অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করে। এতে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি রমজান আলী বাদী হয়ে ১৭ মে রাজশাহীর সিএমএম আদালতে ৯৩ জওয়ানকে আসামি করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি মামলা করেন। গত বছরের ১৩ নভেম্বর ৩৭ ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম। এনিয়ে এ দুই মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার চলছে ৩৭ ব্যাটালিয়নের ৪৪ জনের বিরুদ্ধে। গত ২ জানুয়ারি অভিযোগ গঠন ও ৩ জানুয়ারি সাফাই সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.