২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদর ব্যাটালিয়ন: অভিযোগ গঠনের শুনানি শুরু

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সদর রাইফেল ব্যাটেলিয়নের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সদর রাইফেল ব্যাটেলিয়নের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। ৭৩৫ জন আসামিকে বুধবার সকালে পিলখানার দরবার হলে বিশেষ আদালত-৯ এ হাজির করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান প্রসিকিউটর মো. আবু মাসউদ। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শুরু হয়। ৫০ জনের অভিযোগ পড়ার পর আগামী ৬ মার্চ সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন মোস্তফা জামান ইসলাম। সদর রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে এ মামলার বিচার কাজ শুরু হয় ২০১০ সালের ১১ জুলাই। এদের মধ্যে ৮৫ জন বিদ্রোহের সময় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চার্জশিটভুক্ত আসামি। স