২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: কুষ্টিয়ায় ৭২ জনের সাজা, খালাস ১

বিদ্রোহের মামলায় কুষ্টিয়ায় ৭২ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন একজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় কুষ্টিয়ায় ৭২ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন একজন। বিডিআর বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৭ এ বুধবার সকাল ১০টায় এ রায় ঘোষণা করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়ার মিরপুর সেক্টরে এ আদালতে সভাপতিত্ব করে বিজিবি কর্মকর্তা কর্নেল নজরুল ইসলাম সরকার। রায়ে অভিযুক্ত ৭২ জওয়ানকে সর্বনিু চার মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করেছে আদালত। সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দেওয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী অনু মারমাকে। খালাস পেয়েছেন চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী হোসেন আলী। রায় ঘোষণা শেষে আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের মধ্যে মিরপুর সেক্টরের ১৫ জন, ৩২ রাইফেলস ব্যাটালিয়েনের ৪০ জন, চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন রয়েছে। গত বছরের ২০১০ সালের ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এ মামলায় অভিযুক্ত ৭৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। । ৭৩ আসামির মধ্যে ১৭ জন আদালতে দোষ স্বীকার করেছিলেন। ৫৬ জন নিজেদের নির্দোষ দাবি করেন। মামলায় সাক্ষ্য দেয় ৫৪ জন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহ করে জওয়ানরা। দেশের বিভিন্নস্থানে বিডিআর দপ্তরে ছড়িয়ে পড়ে বিদ্রোহ। ওই সময়ের রক্তাক্ত ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রাইফেলস-বিডিআরের নাম বদলে বর্ডার গার্ডস বাংলাদেশ-বিজিবি করা হয়। এই সীমান্তরক্ষী বাহিনীর পোশাক ও পতাকাও বদলে ফেলা হয়। এর আগে দেশের বিভিন্নস্থানে বিডিআরের কয়েকটি বিশেষ আদালত রায় ঘোষণা করে। ২০০৯ সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময়ে হত্যা ও লুণ্ঠনের ঘটনার বিচার আলাদাভাবে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/এমআই/১৫২৬ ঘ.