২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় প্রথম রায়ে ১১১ জনেরই সাজা

বিদ্রোহের মামলায় পিলখানার আদালতে প্রথম রায়ে ১১১ জওয়ানের প্রত্যেকের সাজা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডাদেশ হয়েছে ৪৩ জনের। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় পিলখানার আদালতে প্রথম রায়ে ১১১ জওয়ানের প্রত্যেকের সাজা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডাদেশ হয়েছে ৪৩ জনের। পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের দরবার হলে রেকর্ড উইংয়ের বিদ্রোহের এ মামলায় মঙ্গলবার রায় দেন বিডিআর বিশেষ আদালত-৯ সভাপতি ও বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুল করিম। দুই বছর আগের বিদ্রোহের সূচনাস্থল পিলখানায় এটাই প্রথম রায়। এর আগে বিদ্রোহের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে রায় হয়েছে। আসামিদের মধ্যে ১০ জনকে ৬ বছর ৬ মাস করে সাজা দেওয়া হয়েছে। নয় জন পেয়েছেন ৬ বছর সাজা। ১০ জনকে ৫ বছর ৬ মাস করে সাজা দেওয়া হয়েছে। চার জন পেয়েছেন ৫ বছর সাজা। এক জনকে দেওয়া হয়েছে ৪ বছর ৬ মাস সাজা। ৫ জন পেয়েছেন ৪ বছর সাজা। ১৬ জনকে দেওয়া হয়েছে ৩ বছর ৬ মাস সাজা। ছয় জন পেয়েছেন ৩ বছর সাজা এবং সাত জনকে দেওয়া হয়েছে ২ বছর ৬ মাস সাজা। কারাদণ্ডের পাশপাশি প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত বলেছে, আসামির পারিপার্শ্বিক ও শারীরিক অবস্থা, প্রসিকিউটরের বক্তব্য, সাক্ষী এবং সাফাই সাক্ষীর বক্তব্য, কর্মজীবনের রেকর্ড ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার সময় একজন আসামীকে স্ট্রেচারে করে আদালতে হাজির করা হয়। তাকে সাড়ে ৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। রায়ের পর এক সংবাদ সম্মেলনে এ মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান ও মোশাররফ হোসেন কাজল বলেন, দুই বছর আগে যে দরবার হলে বিদ্রোহের সূচনা হয়েছিলো। সেই একই স্থানেই আজ রায় ঘোষণা হলো। এটা একটা বিরল দৃষ্টান্ত। এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানান, সাজাপ্রাপ্ত হওয়ায় এসব জওয়ানের পুনরায় বাহিনীতে ফেরার সুযোগ নেই। তারা প্রভিডেন্ট ফান্ডের টাকা পেলেও পেনশনের সুযোগ পাবেন না। এ মামলায় রেকর্ড উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে গত ৪ আগষ্ট বিচার শুরু ও ২৫ অক্টোবর অভিযোগ গঠন হয়। তাদের বিরুদ্ধে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরের বিদ্রোহীদের সঙ্গে একাত্ম হয়ে দরবার হল ত্যাগ, সশস্ত্র অবস্থায় বিদ্রোহ, প্ররোচনা, উস্কানিমূলক বক্তব্য রাখা, প্রচারপত্র বিতরণ, বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও ভূমিকা না রাখার অভিযোগ আনা হয়। রেকর্ড উইং এর একজন অভিযুক্ত জওয়ান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের পর বিচার করা হবে বলে আদালত রায়ে উল্লেখ করেন। গত বছরের ১২ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়। মোট ৪৮ জনের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি সাফাই সাক্ষ্য দেন তিন জন। বিশেষ আদালত-৯ এ আদালতপ্রধানকে সহায়তা করেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. নাসিমুল আলম ও মেজর মো. আলী মুসতাঈন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন মোস্তফা জামান ইসলাম। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৬টি আদালতে ১১টি মামলায় ৪০৭০ জন অভিযুক্তের বিচার চলছে। সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর স