২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিডিআর বিদ্রোহের রায় সোমবার

বিডিআর বিদ্রোহের মামলায় সিলেট সেক্টর সদর দপ্তরের ৬১ সদস্যেও বিচারের রায় সোমবার ঘোষণা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

সিলেট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় সিলেট সেক্টর সদর দপ্তরের ৬১ সদস্যেও বিচারের রায় সোমবার ঘোষণা হবে। সকাল ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ ব্যাটালিয়ন দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে (১৪) বিচারক বিজিবি সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ এ রায় ঘোষণা করবেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। বিদ্রোহ মামলায় গত বছরের ২০ অক্টোবর সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়। গত ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষ হয়। গত ২৭ ডিসেম্বর ৬১ অভিযুক্ত জওয়ানের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ২৮ জন জওয়ান তাদের দোষ স্বীকার করেন। বাকি ৩৩ জন নিজেদের নির্দোষ দাবি করেন। ২৮ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলার ৫২ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২৯ ডিসেম্বর আদালত প্রসিকিউটরের বক্তব্য শুনে রায়ের তারিখ নির্ধারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৪৯ ঘ.