২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু

পিলখানা সদরদপ্তরে এক বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা সদরদপ্তরে এক বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম লাল মিয়া। তিনি বিডিআর সেক্টর সদরদপ্তরে কার্পেন্টার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ সোমবার বিকালে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিডিআর কতৃপক্ষ পুলিশকে জানিয়েছে, নিজ কোয়ার্টারে লালমিয়া খাট থেকে নিচে পড়ে মারা গেছেন। ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের চোয়াল কাটা ও উরুর পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিসয়ে ওসি জানান, খাট থেকে পড়ে যাওয়ায় এই আঘাতের চিহ্ন থাকতে পারে। লাল মিয়া বিডিআর বিদ্রোহের কোনো মামলার আসামী ছিলেন না বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০২৫ ঘ.