২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশ্যা ব্যাটালিয়নে বিদ্রোহের রায় ৫ ফেব্রুয়ারি

বিদ্রোহের মামলায় রাঙামাটির মরিশ্যা ব্যাটালিয়নের ৭৪ জনের বিরুদ্ধে মামলায় রায় হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 06:46 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

রাঙামাটি, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় রাঙামাটির মরিশ্যা ব্যাটালিয়নের ৭৪ জনের বিরুদ্ধে মামলায় রায় হবে আগামী ৫ ফেব্রুয়ারি। রোববার বিডিআরের রাঙামাটি সেক্টর সদর দপ্তরে যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন ঠিক করেন বিশেষ আদালত-১৫ এর প্রধান কর্নেল জাহেদুর রহমান। ৯ রাইফেল ব্যাটালিয়নের এ মামলায় মোট ৫২ জনের সাক্ষ্য নেয় আদালত। রাঙমাটির বাঘাইছড়ি উপজেলার মরিশ্যায় অবস্থিত এই ব্যাটালিয়নের অভিযুক্ত ৭৪ জওয়ানের মধ্যে তিনজন সুবেদার, পাঁচজন নায়েক সুবেদার, ১২ জন হাবিলদার, নয়জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক ও ৩১ জন সিপাহি রয়েছেন। তাদের সবাইকে রাঙামাটি কারাগারে রাখা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো রাঙামাটির ৯ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৪৫ ঘ.