২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ৪৬ বিদ্রোহীর সাজা, একজন খালাস

বিডিআর বিদ্রোহের মামলায় খাগড়াছড়ির খেদাছড়া ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন তিনজন। খালাস দেওয়া হয়েছে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

খাগড়াছড়ি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় খাগড়াছড়ির খেদাছড়া ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন তিনজন। খালাস দেওয়া হয়েছে একজনকে। বিশেষ আদালত-১৫ এ বিডিআর চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। গত ৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় বিচার শুরু হয় গত বছরের ২৪ আগাস্ট। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. স্যাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল-মামুন। আদালতকে সহায়তা করেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন। ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো খেদাছড়ার ২৯ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে বিডিআর আইনে কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.