ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় অভিযুক্ত ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৪০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তৃতীয় সাক্ষী।
ঢাকার পিলখানায় বিডিআর সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮ এ রোববার সকালে তৃতীয় সাক্ষী নায়েক মো. আবু বক্কর সিদ্দিক ৪০ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। এদের মধ্যে চারজন তাকে জেরা সম্পন্ন করেছেন।
এর আগে সাক্ষ্য প্রদানকারী সাক্ষী হাবিলদার মো. আবু তাহেরের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে সকাল ১০টা ২০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। বাকি থাকা অভিযুক্ত ১১জন আসামি তাকে জেরা করেন।
১০ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবী করা হয়েছে।
১৩ রাইফেল ব্যাটালিয়নের মোট আসামির সংখ্যা ৬২৩। দুই জন মারা যাওয়ায় বর্তমানে এই মামলায় আসামির সংখ্যা ৬২১।
গত বছরের ২১ অক্টোবর অভিযোগ গঠনের পর ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে অংশগ্রহণ, সহায়তা ও উৎসাহ দেওয়ার অভিযোগে ২০১০ সালের ১৫ এপ্রিল ১৩ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিচার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২২০৪ ঘ.
bdnews24