বান্দরবান, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অপরাধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিডিআর আদালত।
পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমান করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত ১৬ নম্বর বিশেষ আদালত এই রায় দেয়।
সকাল ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টার মধ্যে রায় ঘোষণা শেষ হয়।
সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে। সর্বনিু এক বছর সাজা হয়েছে চারজনের।
এছাড়া চারজনকে পাঁচ বছরের, পাঁচজনকে চার বছরের, দুইজনকে তিন বছরের, তিনজনকে দুই বছরের এবং চারজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সাত বছর দণ্ডিতরা হলেন- সুবেদার মেজর মো জহিরুর রহমান, সুবেদার এস এম আব্দুস সামাদ, সুবেদার মো. ইসমাইল হোসেন, নায়েক সুবেদার মনোরঞ্জন দত্ত, হাবিলদার আমির হোসেন, হাবিলদার সাইফুল আলম, নায়েক মো. সিরাজুল ইসলাম, ল্যান্স নায়েক জি এম জিয়াদুল ইসলাম, ল্যান্স নায়েক মো. মোকছেদ আলী, ল্যান্স নায়েক (সিগন্যাল) আবু জামাল চৌধুরী, সিপাহি মো. হুমায়ুন কবির, মো. জসিম উদ্দিন, মো. মাহাবুবুর রহমান, মো. মুন্সী আল বারী, মো. হোসেন শাহ সোহরাওয়ার্দী, আবদুল মজিদ ও বিল্লাল হোসেন।
পাঁচ বছর সাজাপ্রাপ্তরা হলেন- হাবিলদার মো. রবিউল হাসান ও মো. জাহাঙ্গীর হোসেন, নায়েক মো. শামছুদ্দিন, সিপাহি মো. আবুল বাসার।
চার বছর দণ্ডপ্রাপ্তরা হলেন- নায়েক মো. মোস্তাক আহমেদ, ল্যান্স নায়েক বিল্লাল হোসেন মোল্লা, সিপাহি কাজী আমিনুর রহমান, আবদুল জলিল শেখ ও মো. ওমর ফারুক।
তিন বছর দণ্ড পেয়েছেন- সিপাহি মো. খলিলুর রহমান ও মো. কামরুজ্জামান।
দুই বছর কারাদন্ড দেওয়া হয়েছে সিপাহি মো. রাশেদুজ্জামান, মো. নাসিম উদ্দিন ও মো. মহিউদ্দিনের।
এক বছর দণ্ডিতরা হলেন- সিপাহি ফয়সাল দেওয়ান, কামরুল হাসান, সিপাহি সহকারী লুৎফর রহমান ও লতিফুর রহমান।
মামলায় অভিযুক্ত ৩৫ বিডিআর সদস্যের মধ্যে ১০ জন দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন।
রায় ঘোষণার পর মামলার প্রসিকিউটর নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজম সাংবাদিকদের বলেন, "দোষ স্বীকার করা আসামিদের শাস্তির মেয়াদ কমানোর বিষয়ে আদালত সদয় হয়েছে।"
তিনি জানান গত বছরের ২৬ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে অভিযোগ উত্থাপনের মধ্য দিয়ে বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হয়।
এ মামলার মোট আট কার্যদিবসে ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আদালতে সভাপতিত্ব করেন বিডিআর রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।
বিচারক প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর এমএ রাকিব।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ নিহত হন।
ওই সময় বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মতো নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের একদল সদস্য বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিডিআর আইনে বিদ্রোহের কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় হয়েছে। পিলখানায় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে প্রচলিত আইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জেবি/এমএসবি/১৭৪৬ ঘ.
bdnews24