২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: ২৪ রাইফেলের আরেক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে আরো এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ রাইফেল এবং এর সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর আদালতে আরো এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ আদালত-৭ এর কার্যক্রম চলে। এতে নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। মামলার ৩১তম সাক্ষী সিপাহি আব্দুল মান্নান সাক্ষ্য দেওয়ার পর এদিন তাকে জেরা করেন ১৭ আসামি। এরপর আদালত ৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে শনিবার আদালত শুরুতেই ৩০ নম্বর সাক্ষী নায়েক মো. এরশাদুল করিমকে ২৮ জন আসামি জেরা করেন। এরশাদুল করিম গত ২২ ডিসেম্বর আদালতে সাক্ষ্য দেয়। ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ান এ মামলার আসামি। আসামিদের মধ্যে ৩১ জন দোষ স্বীকার করেছেন। সাক্ষীর সংখ্যা ৬০। এদিকে এ মামলার প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল সামছুর রহমান গত ২২ ডিসেম্বর আদালত শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, ওদিন (২২ডিসেম্বর) আটজন আসামিকে হাতকড়া খোলা অবস্থায় পাওয়া যায়। যাদের পকেটে হাতকড়া খোলার চাবিও ছিলো। এ বিষয়টি নিরাপত্তার জন্য হুমকি উলে