চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমক)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে শুক্রবার রাতে অস্ত্র, গুলি ও হেরোইনসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
গ্রেপ্তার হয়েছেন- নাচোল উপজেলার কাজলা গ্রামের ফারুক (২৬), শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের রনি (২৬) ও আজমতপুর গ্রামের হাসান (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের কুশকিনীপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালায় বিডিআরের টহল দল।
এ সময় তিন যুবকের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডঁমক/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24