২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: ৩৩৭ জন বিশেষ আদালতে

বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনকে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ মঙ্গলবার সকালে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 05:21 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' বিডিআর সদরদপ্তরের পরিদপ্তরসমূহ ও রাইফেলস স্পোর্টস বোর্ড (আরএসবি) এর ৩৩৭ জনকে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ মঙ্গলবার সকালে হাজির করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয়। এর আগে গত বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে এই আদালত। সেদিন পিলখানার বিডিআর রেকর্ডিং উইংয়ের ১১১ সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে পিলখানার বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে বিদ্রাহে 'জড়িত' সবাইকে বিচারের আওতায় আনা হয়। বুধবার অভিযোগ গ্রহণের ওপর দুই দফা শুনানি শেষে ১০ আগস্ট আসামিদের আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। সকালে প্রথম দফায় পরিদপ্তরসমুহ ও আরএসবি বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হয়। বিশেষ আদালতে সকাল ১০টা ৪০ মিনিটে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার সহকারী মো. খোরশেদ আলম। পরিদপ্তরগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালকের সচিবালয়, উপ মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর ও চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিট। ৩৩৭ জনের মধ্যে ২০২ জন নিউ মার্কেট থানায় দায়ের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পিলখানায় কর্মরত বাকি ১৩৫ জনকেও সেদিন গ্রেপ্তার করার আদেশ দেয় আদলত। বাদী মো. খোরশেদ আলম অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে অংশগ্রহণ, মদদ দেওয়া, বিদ্রোহের পরিকল্পনা, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, অফিসারদের হত্যা করায় সহযোগিতা, বিদ্রোহ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা না রাখা ইত্যাদি অভিযোগ আনেন। অভিযুক্তদের মধ্যে সিপাহী সালাউদ্দিন বিদ্রোহের সময় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন। আদালতে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাবিবুল করিম বলেন, এসব অভিযুক্তের অনেকের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও লুট করার অভিযোগ থাকলেও বিডিআর আইনে এগুলোর বিচারের সুযোগ নেই বলে এখানে সেগুলো উলে