সিলেট, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সুনামগঞ্জে ৮ রাইফেল ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহের মামলায় ১৪ বিডিআর সদস্যকে সর্বোচ্চ ছয় বছর থেকে সর্বনিু চার মাস মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিডিআর সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আসামিদের হাজির করা হয়।
বিডিআর মহাপরিচালক ও বিশেষ আদালত-৩ এর সভাপতি মেজর জেনারেল রফিকুল ইসলাম রায় ঘোষণা করে বলেন, সাজা বেসামরিক কারাগারে রায় ঘোষণার দিন থেকে কার্যকর করা হবে।
তিনি জানান, মামলার বিচার চলাকালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে। তবে সাক্ষ্য-প্রমাণ ও বিদ্রোহের দিন ধারণ করা বিভিন্ন ভিডিও এবং স্থির চিত্র দেখে আসামিদের দোষী হিসেবে চিহিৃত করা হয়েছে।
রায়ে একজনকে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড এবং দুইজনকে সর্বনিু চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে পাঁচ বছর, দুইজনকে চার বছর, তিনজনকে তিন বছর, দুইজনকে দুই বছর ছয় মাস, একজনকে দুই বছর, একজনকে এক বছর ছয় মাস এবং একজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
নায়েক সুবাদার আবুল হোসেনকে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে নায়েক হারুন আর রশীদের।
চার বছরের কারাদণ্ড হয়েছে ল্যান্স নায়েক আব্দুর রহিম এবং সিপাহী মনিরুজ্জামান শেখের।
হাবিলদার আব্দুল জলিল, হাবিলদার মো. মনিরুজ্জামান ও ল্যান্স নায়েক বিপ
bdnews24