চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সাতাকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে বিদ্রোহের বিচার কাজ শুরু হয়েছে।
বুধবার সাতকানিয়ায় ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪ এ ১৫৩ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
ট্রেনিং সেন্টারের নায়েক সুবেদার শরীফুল ইসলাম তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের কাছে অভিযোগের কপি পৌঁছানোর আদেশ দেন বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটর মেজর মুহিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.
bdnews24