মৌলভীবাজার, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ৪৫ জনের বিচারে শ্রীমঙ্গলের ১৪ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের কাজ ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ ৪৫ আসামির উপস্থিতিতে আদালতের বিচার কার্যক্রম শুরু হয়।
মামলার প্রসিকিউটর ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নুরুল হুদা শুরুতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে উপস্থাপন করেন। পরে বিডিআর আইন অনুযায়ী তাদের শাস্তি দেয়ার আরজি করেন তিনি।
এ সময় আসামিদের অপরাধের সত্যতা যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আত্মপক্ষ সমর্থনে আইনজীবীর পরামর্শ নেওয়ার সুযোগ দেন আদালত।
আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগনামার পক্ষে সাক্ষীদের দেওয়া সাক্ষ্যের সারসংক্ষেপ অবিলম্বে সরবরাহ করার নির্দেশ দেন।
আসামিদের আত্মপক্ষ সমর্থন ও প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে বুধবার বিডিআর বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটালিয়নের ৪৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর আব্দুল মান্নান।
১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা সাংবাদিকদের জানান, আদালতে সভাপতিত্ব করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।
বিচারক প্যানেলে ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম।
আদালতকে সহায়তা করেন অ্যার্টনি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সেলিম।
এছাড়া মামলা পরিচালনায় সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট গাজী জিল্লুর রহমান ও অ্যাডভোকেট বিলায়েত হোসেন।
আটক আসামিদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে আ
bdnews24