২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলের ৪৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটালিয়নের ৪৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 05:42 AM

Updated : 25 Aug 2022, 01:06 PM

মৌলভীবাজার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটালিয়নের ৪৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। বুধবার ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর আব্দুল মান্নান। আসামিদের আদালতে হাজির করা হয়নি। আদালত অভিযোগ আমলে নিয়ে বুধবারের মধ্যেই আসামিদের কাছে অভিযোগের কপি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সকাল পৌনে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিচার কাজ চলে। এরপর আদালত বৃহস্পতিবার সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। এদিন আসামিদের আদালতে হাজির করা হবে। মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল হুদাও আদালতে বক্তব্য রাখেন। ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা দুপুরে সাংবাদিকদের জানান, আদালতে সভাপতিত্ব করেন নবনিযুক্ত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। বিচারক প্যানেলে ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। আদালতকে সহায়তা করেন অ্যার্টনি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সেলিম। এছাড়া মামলা পরিচালনায় সহায়তা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট গাজী জিল্লুর রহমান ও অ্যাডভোকেট বিলায়েত হোসেন। আটক আসামিদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে আ