২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিদ্রোহের বিচার শুরু বুধবার

বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটালিয়নের ৪৩ বিডিআর সদস্যের বিচার কাজ বুধবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

মৌলভীবাজার, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটালিয়নের ৪৩ বিডিআর সদস্যের বিচার কাজ বুধবার থেকে শুরু হচ্ছে। ১৪ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ বিচার কাজ হবে। আদালতে সভাপতিত্ব করবেন বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল হুদা এ তথ্য জানান। তিনি জানান, লেফটেন্যান্ট কর্নেল আখতারুজজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম বিচারক প্যানেলে থাকবেন। এছাড়া বিচারে সহযোগিতা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম, বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গাজী জিল