২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ রাইফেলের বিদ্রোহীদের অভিযোগ গঠনের শুনানি চলছে

বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 04:54 AM

Updated : 25 Aug 2022, 12:36 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তর পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টায় শুনানি শুরু হয়েছে। এর আগে সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। ৬৬৭ আসামির মধ্যে রোববার ৪০ জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ বিচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। রোববার একই আদালতে ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিলো। এজন্য সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। একজন মারা যাওয়ায় ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। বেলা ১১টার দিকে শুনানি শুরু হওয়ার পর মাঝে দুইবার কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। সবশেষে বিকাল সাড়ে ৪টার দিকে সোমবার সকাল ১০টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করা হয়। শুনানি সম্পর্কে বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, "এটা চলমান প্রক্রিয়া। আগামীকাল আবার শুনানি হবে।" তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এতো আসামির উপস্থিতিতে শুনানির ঘটনা এই প্রথম। কর্নেল আজিজ আরো বলেন, "অতিরিক্ত নিরাপত্তার জন্য আমরা ১৪ জনকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে এনেছিলাম। এদের মধ্যে একজন সুবেদার গোফরান মলি