বাগেরহাট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রায়েন্দা এলাকা থেকে উদ্ধার লাশটি পিলখানা বিদ্রোহের পর পলাতক এক বিডিআর সদস্যের বলে দাবি করেছেন তার ভাই।
সোমবার সন্ধ্যায় পুলিশ বলেশ্বর নদী থেকে লাশটি উদ্ধার করে। তার হাত-পা ও চোখ বাঁধা ছিলো। ভারী বস্তা বেঁধে লাশটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
শরণখোলা থানার ওসি মো. নিজাম উদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গিয়াসউদ্দিন মল্লিক নামে এক ব্যক্তি থানায় এসে লাশটি তার ভাই নজরুল ইসলাম মল্লিকের বলে দাবি করে। তবে তিনি কোনো প্রমাণ সঙ্গে না আনায় তা আনতে তাকে বলা হয়েছে।
কোনো দাবিদার না থাকায় আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি ইতিমধ্যে দাফন করেছে। লাশের তোলা ছবি দেখে তা ভাইয়ের বলে দাবি করছে গিয়াস।
বিষয়টি নিয়ে গিয়াসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিনি শরণখোলায় গিয়ে ছবি দেখে নিহত ব্যক্তি তার ভাই বলে সনাক্ত করেন।
তিনি জানান, নজরুল নজরুল পিলখানা বিডিআর সদর দপ্তরে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। বিদ্রোহের পর তিনি আত্মগোপন করেন। পরে তিনি নাম বদলে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় মধুমতি ডায়াগনস্টিক সেন্টার নামে একটি রোগ নির্ণয় কেন্দ্রে চাকরি নেন।
২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনাকর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়। পলাতক বিডিআর সদস্যের তালিকায় নজরুলের নাম রয়েছে।
নজরুলের স্ত্রী মুন্নী আক্তার স
bdnews24