২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিগনালের ১৮৭ জনের বিরুদ্ধে ৫ ডিসেম্বর অভিযোগ গঠন

বিদ্রোহে 'জড়িত' পিলখানার সিগনাল সেক্টরের ১৮৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ৫ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 05:36 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে 'জড়িত' পিলখানার সিগনাল সেক্টরের ১৮৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ৫ ডিসেম্বর। সব আসামির উপস্থিতিতে শনিবার বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এ তারিখ ঠিক করেছে। বিডিআরপ্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত আদালতের কাজ চলে। গত বৃহস্পতিবার সিগনাল সেক্টরের বিদ্রোহীদের বিচার শুরু হয়। নায়েক সুবেদার নিয়ামত উল্লাহ সেদিন ১৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী, সাতক্ষীরা ও রাঙামাটিতে রায় হয়েছে। পিলখানায় হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১৩০ ঘ.