২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ শোনানো হলো বলিপাড়ার ৩৫ আসামিকে

বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ জন আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শনিবার পড়ে শোনানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 06:41 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

বান্দরবান, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের ৩৫ জন আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শনিবার পড়ে শোনানো হয়েছে। বান্দরবান সীমান্ত সংলগ্ন চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত- ৪ সকাল ৮টা ৪০ মিনিটে দ্বিতীয় দিনের মতো এ মামলার কার্যক্রম শুরু হয়। বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। ৩৫ আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। আদালতের প্রসিকিউটর বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল আউয়াল অভিযোগ পড়ে শোনান । বিডিআর আইনের ১৯৭২ সালের ১০ এর এ/১ ধারায় অভিযোগ উত্থাপন করে আদালতকে তিনি বলেন, অভিযুক্ত বিডিআর সদস্যরা বিডিআর আইন লঙ্ঘন করেছেন। এজন্য তাদের শাস্তি হওয়া দরকার। আদালত আসামিদের আত্মপ সমর্থনের সুযোগ দিয়ে ২৭ দিনের মধ্যে তারা সাী ও আইনজীবী নিয়োগের আবেদন জানাতে পারবেন বলে জানায়। সকাল ৯টা ৩৫ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলার পর আগামী ১০ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। এর আগে গত ২২ এপ্রিল এ আদালতে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সেদিন ৩৫ আসমির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের কাছে অভিযোগনামার কপি পৌঁছানোর এবং শনিবার তাদেরকে হাজির করার আদেশ দেয়। এ আদালতে পর্যায়ক্রমে চট্টগ্রামের সাতকানিয়ার বিডিআর ট্রেনিং সেন্টার ও বান্দরবানের নাই্যংছড়ি ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচার কাজ হবে। বিশেষ আদালতে বিচারিক প্যানেলে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রঊফ ও মেজর এ জেড গোলাম মোস্তফা মামুন। এছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ সাগর এবং বিশেষ পিপি অ্যাডভোকেট মো. রেজাউল করিম রেজা ও মো. বিলায়েত হোসেন আদালতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম শেষে প্রেস ব্রিফিংয়ে রবিউল আলম বলেন, গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলাখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রভাব দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ২৬ ফেব্র"য়ারি বান্দরবান জেলার থানচি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকা বলিপাড়ায় অবস্থিত ১০ রাইফেলস ব্যাটালিয়নেও বিদ্রোহ হয়। তিনি জানান, ওই ঘটনায় দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় ১১০ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়। তাদের মধ্যে বিদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে ৩৫ সদস্যর বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করে বিশেষ আদালতে কার্যক্রম চলছে। শনিবার বিশেষ আদালতে মামলার কার্যক্রম শেষে তাদেরকে আবার বান্দরবান কারাগারে পাঠানো হয়। পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতীরায় চারটি মামলার রায় হয়েছে। গত ৭ এপ্রিল পঞ্চগড়ে হয় প্রথম রায়। সেখানে অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের সবার সাজা হয়েছে। এরপর ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীতে সর্বোচ্চ সাত বছর সাজা হয় চারজনের, খালাস পান পাঁচজন। সর্বশেষ সাতীরা ৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬০ সদস্যের মধ্যে ৫৬ জনের সাজা হয়। সর্বোচ্চ সাজা হয় ২৪ জনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৫ ঘ.