ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর বিদ্রোহের ঠিক আগে কেন বিরোধী দলীয় নেতা বাড়ি ছেড়ে তিনদিন লুকিয়েছিলেন সে বিষয়ে আরো তদন্ত হওয়া প্রয়োজন।
"ওই বিদ্রোহের ঘটনার ঠিক আগে বিরোধী দলীয় নেত্রী কালো কাঁচে ঘেরা গাড়িতে করে কোথায় গিয়েছিলেন? পরের তিনদিন কেন তার খোঁজ ছিল না? এসব বিষয়ের গভীরে যেতে হবে। খুঁজে দেখতে হবে, তিনি কেন এবং কোথায় পালিয়ে গিয়েছিলেন? তিনি আসলে কী চেয়েছিলেন?"
সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণবভনে কৃষক লীগ নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এসব প্রশ্ন তুলেন।
কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি মির্জা মোঃ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বিডিআর বিদ্রোহের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া সঠিক পথে এগুচ্ছে এবং ওই বিশেষ দিনে বিরোধী দলীয় নেতার গতিবিধি সম্পর্কে আরো তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে দেওয়া জনগণের বিপুল ম্যান্ডেট বিরোধী দলের পছন্দ হয়নি। তাই সরকারের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। হুংকার দিচ্ছে সরকারকে আর সময় দেবে না।
বর্তমান সরকারকে 'কৃষকবান্ধব' দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মতো কৃষিবান্ধব পদক্ষেপ জিয়া-এরশাদ
bdnews24